২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনোরকমে রক্ষা পেল আবাহনী

আবারো কানের পাশ দিয়ে গুলি চলে গেল ! ২০ মিনিটে এমেকার দেওয়া গোলের পর নিজেদের পোস্টে পাহারা বসিয়ে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ঢাকা আবাহনী। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে ড্রয়ের পর চট্টগ্রামে এই কষ্টার্জিত জয়ে তাদের শীর্ষস্থান (২৬ পয়েন্ট) বহাল রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা-আরামবাগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবারো কানের পাশ দিয়ে গুলি চলে গেল ! ২০ মিনিটে এমেকার দেওয়া গোলের পর নিজেদের পোস্টে পাহারা বসিয়ে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ঢাকা আবাহনী। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে ড্রয়ের পর চট্টগ্রামে এই কষ্টার্জিত জয়ে তাদের শীর্ষস্থান (২৬ পয়েন্ট) বহাল রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা-আরামবাগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের ম্যাচটি ছিল ঢাকা আবাহনীর জন্য বড় এক পরীক্ষা। পরীক্ষা নিজেদের পারফরম্যান্স সংস্কারের এবং শীর্ষে ধরে রাখার। তা মোটেও সহজ কাজ নয়, বিশেষ করে আগের ম্যাচে ফরাশগঞ্জের সঙ্গে কুৎসিত পারফরম্যান্সের পর। এতকিছুর পরও পরীক্ষায় আবাহনী টেনেটুনে পাস। পারফরম্যান্সের উন্নতি হলেও জিতেছে মাত্র এক গোলে। এবং অবশ্যই প্রথমার্ধের ২০ মিনিটে এমেকা গোল পেয়ে যাওয়ায় মাঠে তারা আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছিল। তাই চট্টগ্রাম মোহামেডানের চেষ্টাগুলোও গোল পর্যন্ত গড়ায়নি। উল্টো ক্ষতি হয়েছে, ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে টানা দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ডিফেন্ডার কামারাকে। এদিকে ঢাকায় হয়েছে দুই দূর্বল আরামবাগ ও মুক্তিযোদ্ধার লড়াই। তাতে কে কতোটা খারাপ খেলতে পারে তারই প্রদর্শনী হয়েছে। যেমন ৮৫ মিনেটে ইমরুল হাসান একেবারে পোস্টের সামনে থেকে ক্রসবার উঁচিয়ে মেরে আরামবাগকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন। তার আগে মুক্তিযোদ্ধার জালালও গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেননি। এভাবে বারবার সুযোগ পেয়ে নষ্ট করলে পয়েন্ট ভাগাভাগিই অবধারিত নিয়তি। ১২ ম্যাচ পর মুক্তিযোদ্ধার সংগ্রহ বেড়ে ৮ এবং আরামবাগের ১০ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.