২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি সেরেনা ও ইয়ানকোভিচ

আগের রাউন্ডে দুবোনের লড়াইয়ে হেরে গেলেও ছোট বোনকে কিছু পরামর্শ দিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। শুক্রবার সেই পরামর্শ কাজে লাগিয়েছেন সেরেনা উইলিয়ামস, আর সেটাই তাকে নিয়ে গেছে ইউএস ওপেনের ফাইনালে। সেমিফাইনালে দিনারা সাফিনাকে হারিয়ে দেওয়ার পর ফাইনালে তিনি মুখোমুখি হচ্ছেন ইয়েলেনা ইয়ানকোভিচের। অন্য সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন এলেনা দেমেন্তিয়েভাকে হারিয়েছেন দ্বিতীয় বাছাই এই সার্বিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

নিউইয়র্ক, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আগের রাউন্ডে দুবোনের লড়াইয়ে হেরে গেলেও ছোট বোনকে কিছু পরামর্শ দিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। শুক্রবার সেই পরামর্শ কাজে লাগিয়েছেন সেরেনা উইলিয়ামস, আর সেটাই তাকে নিয়ে গেছে ইউএস ওপেনের ফাইনালে। সেমিফাইনালে দিনারা সাফিনাকে হারিয়ে দেওয়ার পর ফাইনালে তিনি মুখোমুখি হচ্ছেন ইয়েলেনা ইয়ানকোভিচের। অন্য সেমিফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন এলেনা দেমেন্তিয়েভাকে হারিয়েছেন দ্বিতীয় বাছাই এই সার্বিয়ান। ষষ্ঠ বাছাই সাফিনাকে ৬-৩, ৬-২ গেমে হারানোর পর গ্যালারিকে বসা বোনের দিকে তাকিয়ে সেরেনা বলেছেন, "ও আমাকে অনেক পরামর্শ দিয়েছে। বলে দিয়েছে কী করতে হবে, কী ভাবে খেলতে হবে।" এই টুর্নামেন্টে দুবারের চ্যাম্পিয়ন হলেও ২০০২ সালের পর এই প্রথমবার ফাইনালে উঠলেন চতুর্থ বাছাই এই আমেরিকান। তার প্রতিদ্বন্দ্বী ইয়ানকোভিচের অবশ্য এটাই প্রথম ফাইনাল। শুধু ইউএস ওপেনেই নয়, কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরেই এই প্রথমবার ফাইনালে উঠলেন তিনি। শুক্রবারের ফাইনালে আরেক রাশিয়ান দেমেন্তিয়েভাকে ৬-৪, ৬-৪ গেমে হারানোর পর তাই আবেগে ভেসেছেন সারা বছর ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে থাকা ইয়ানকোভিচ। "আপনারা দেখতেই পাচ্ছেন, আমার চোখে পানি। আসলে ফাইনালে উঠতে পেরে আমি আবেগ-আপ্লুত হয়ে পড়েছি"