২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ফুটসালের আসর বসছে বাংলাদেশে

বিশ্ব ফুটবলে ফুটসাল এখন অতি পরিচিত একটা অনুসঙ্গ। বাংলাদেশেও এ নিয়ে আলোচনা চলছিল গত কয়েক বছর ধরে। অবশেষে ঢাকার ফুটবলেও যোগ হচ্ছে সেই ফুটসাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বিশ্ব ফুটবলে ফুটসাল এখন অতি পরিচিত একটা অনুসঙ্গ। বাংলাদেশেও এ নিয়ে আলোচনা চলছিল গত কয়েক বছর ধরে। অবশেষে ঢাকার ফুটবলেও যোগ হচ্ছে সেই ফুটসাল। মৌসুমের শুরুতে বাফুফের দেওয়া সূচি অনুযায়ী ওয়ানডে ফুটসাল টুর্নামেন্ট দিয়ে বুধবার ঢাকার ফুটবলে যাত্রা শুরু করছে ফুটবলের এই নতুন সংস্করণ। তারপর ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে সিটিসেল ফুটসাল টুর্নামেন্ট, দুটোরই ভেন্যু পল্টন ময়দান সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়াম। এ উপলক্ষে মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুটসাল কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম বাবুল জানিয়েছেন, "এএফসি-ফিফা থেকে বারবার ফুটসাল শুরুর তাগিদ দেওয়া হচ্ছে। এজন্য তারা ১০০ টি ফুটবলও দিয়েছিল কিন্তু বিগত কমিটি তা শুরু করতে পারেনি। অথচ ফুটসাল খেলোয়াড়দের স্কিল বাড়াতে অনেক সহায়ক, তাই আমরা উদ্যোগ নিয়েছি।" বাফুফের আয়োজনে ছয়দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিনে বুধবার হবে আব্দুর রহিম-গফুর বেলুচ স্মরণে একদিনের প্রীতি ফুটসাল টুর্নামেন্ট। তাতে অংশ নিচ্ছে আটটি দল -- ঢাকা মোহামেডান, আবাহনী লি. আরামবাগ, ফরাশগঞ্জ, ব্রাদার্স, রহমতগঞ্জ, ক্রীড়ালেখক সমিতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের ফুটসাল দল। এরপর ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৫ দিন ব্যাপী সিটিসেল ফুটসাল টুর্নামেন্ট। ফাইভ এ-সাইডের এই টুর্নামেন্ট খেলবে আটটি দল, 'এ' গ্র"পে আবাহনী, আরামবাগ, শেখ রাসেল ক্রীড়াচক্র ও রহমতগঞ্জ এবং 'বি' গ্র"পে মোহামেডান, ফরাশগঞ্জ, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা। প্রত্যেক গ্র"প থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল উঠবে। সেমিফাইনাল ৭ সেপ্টেম্বর এবং পরদিন হবে ফাইনাল ম্যাচ। ম্যাচের সময়কাল ৩০ মিনিট। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রূপু, ফজলুর রহমন বাবুলসহ কমিটির অন্যান্য সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৩৯ ঘ.