ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অ্যাজাক্সকে ২-১ গোলে হারিয়ে সুপার লিগ শুরু করেছে মোহামেডান। এই জয়ে গ্রীন ডেল্টা হকি লিগে ১০ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে সাদাকালোরা এখন পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩ মিনিটের মাথায় জাহিদ বিন তালিবের গোলে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধে এই গোল ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে বসে মোহামেডান। ৩৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোলটি করেন অ্যাজাক্সের নুরন্নবী রূপম।
অবশেষে পয়েন্ট হারানোর শংকা থেকে মোহামেডানকে উদ্ধার করেন মুসা মিয়া। ৫৪ মিনিটে পোনাল্টি কর্ণার থেকে তিনি জয়সূচক গোলটি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.
bdnews24