ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গ্রান্ডমাস্টার হয়ে গেছেন এনামুল হোসেন রাজীব! কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, কিন্তু রোববার ৩৪তম জাতীয় দাবায় তৃতীয় জিএন নর্ম পূরণ করার পর যা বাকি সেটা না হওয়ার কিছু নেই। তাই রাজীব এখন থেকে গ্র্যান্ডমাস্টার। কিন্তু দাবার সর্বোচ্চ খেতাবে নিজেকে প্রতিষ্ঠা করেও নতুন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের অতৃপ্ত মন উঁকি মারে নতুন দিগন্তে। চোখও রাঙিয়ে গেছে নতুন স্বপ্নে, "এটা বড় প্রাপ্তি। তবে এর চেয়েও ভাল করার সুযোগ আছে।"
আরো "ভালটা" কী তা ব্যাখ্যাতীত। হয়তো কোনো গোপন স্বপ্ন। হয়তো গ্র্যান্ডমাস্টার হওয়া বাংলাদেশের দাবায় নতুন কোনো ঘটনা নয় বলে। সেই ১৯৮৭ সালে নিয়াজ মোর্শেদের গ্র্যান্ডমাস্টার হওয়া দিয়ে শুরু। তারপর অনেকদিনের বিরতি দিয়ে ২০০২ সালে জিয়াউর রহমান, ২০০৬-এ রিফাত বিন সাত্তার, ২০০৭-এ আব্দুল্লাহ আল রাকিব এবং তার বছর খানেক পরে রোববার পঞ্চম গ্র্যান্ডমাস্টারের জন্ম দেখেছে বাংলাদেশ। ৩৪-তম জাতীয় দাবার শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রিফাতকে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টারের শেষ নর্ম পূরণ করেছেন এনামুল হোসেন রাজীব। সাদা নিয়ে খেলে ৪১ চালের মাথায় ম্যাচ জিতে এখন কেবল ফিদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন ২৭ বছর বয়সী এই দাবাড়
bdnews24