ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চতুর্থ দক্ষিণ এশীয় শ্যুটিংয়ে তৃতীয় দিনে বাংলাদেশ একটি রূপা ও একটি ব্রোঞ্জ জিতেছে। এ নিয়ে বাংলাদেশের সংগ্রহ দুটি সোনা একটি রূপা ও ছয়টি ব্রোঞ্জ।
ইসলামাবাদে এই প্রতিযোগিতার তৃতীয় দিনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগতে রূপা জিতেছেন বাংলাদেশের সবারিনা সুলতানা (৪৯০.৪), তৃপ্তি দত্ত (৪৮৫.৭) ও শারমিন আক্তার (৪৮৪.৫)। এছাড়া পুরুষদের ৫০ মি. পিস্তল দলগতে ব্রোঞ্জ জিতেছেন মহেন্দ্রকুমার (৫৩১), আলমগীর (৪৮৭) ও শাহরিয়ার (৪২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩৩ঘ.
bdnews24