২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন, ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের জয়যাত্রা অব্যাহত

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। বুধবার শেষ বাঁশি বাজার দু মিনিট আগে ডেভিড ভিয়ার দেওয়া গোলের সুবাদে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে স্পেন, ওয়েইন রুনির দুগোলের সুবাদে বেলারুশের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ৩-১ গোলে আর মার্ক ফন বোমেলের দেওয়া একমাত্র গোলে নেদারল্যান্ডস হারিয়েছে ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 05:30 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

লন্ডন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। বুধবার শেষ বাঁশি বাজার দু মিনিট আগে ডেভিড ভিয়ার দেওয়া গোলের সুবাদে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে স্পেন, ওয়েইন রুনির দুগোলের সুবাদে বেলারুশের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ৩-১ গোলে আর মার্ক ফন বোমেলের দেওয়া একমাত্র গোলে নেদারল্যান্ডস হারিয়েছে ১-০ গোলে। বুধবার জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আর সাবেক চ্যাম্পিয়ন জার্মানিও, তবে জিততে পারেনি পর্তুগাল। নিজের মাঠে মন্টেনিগ্রোকে ২-১ গোলে হারিয়েছে ইতালি আর ওয়েলসের বিপক্ষে জার্মানি জিতেছে ১-০ গোলে। কিন্তু ১০ জনের আলবেনিয়ার সঙ্গে নিজেদেরই মাঠে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। এ রাউন্ডের আগে পর্যন্ত একশ ভাগ সাফল্য বজায় রাখা গ্রিসও হোঁচট খেয়েছে এদিন, সুইজারল্যান্ডের কাছে তারা হেরে গেছে ২-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৫৭ ঘ.