২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

মাঝের কিছু দিনের দুঃসময় কাটিয়ে তারা দুজন এখন অনেকটাই নির্ভার। ব্রাজিল-আর্জেন্টিনার টানা ব্যর্থতায় দু দলের কোচ কার্লোস ডুঙ্গা ও আলফিও বাসিলে ভবিষ্যত নিয়ে আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন। কিন্তু শনিবার আর্জেন্টিনা ও রোববার ব্রাজিলের জয়ে সেই শঙ্কা থেকে দুজনেই এখন অনেকখানি মুক্ত। সাফল্যের আনন্দকে সঙ্গী করেই বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ম্যাচ খেলতে মাঠে নামছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল দল। দুটো ম্যাচই অবশ্য শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবারে। সকাল ৭টায় ঘরের মাঠ রিও ডি জেনিরোতে ব্রাজিল স্বাগত জানাবে কলম্বিয়াকে। তার ঠিক ৪৫ মিনিট আগে অর্থাৎ সোয়া ৬টায় সান্টিয়াগোতে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

বুয়েনস এইরেস, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঝের কিছু দিনের দুঃসময় কাটিয়ে তারা দুজন এখন অনেকটাই নির্ভার। ব্রাজিল-আর্জেন্টিনার টানা ব্যর্থতায় দু দলের কোচ কার্লোস ডুঙ্গা ও আলফিও বাসিলে ভবিষ্যত নিয়ে আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলেন। কিন্তু শনিবার আর্জেন্টিনা ও রোববার ব্রাজিলের জয়ে সেই শঙ্কা থেকে দুজনেই এখন অনেকখানি মুক্ত। সাফল্যের আনন্দকে সঙ্গী করেই বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ম্যাচ খেলতে মাঠে নামছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল দল। দুটো ম্যাচই অবশ্য শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবারে। সকাল ৭টায় ঘরের মাঠ রিও ডি জেনিরোতে ব্রাজিল স্বাগত জানাবে কলম্বিয়াকে। তার ঠিক ৪৫ মিনিট আগে অর্থাৎ সোয়া ৬টায় সান্টিয়াগোতে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঠিক এক মাস আগে রিওতেই বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে সমর্থকদের হতাশ করেছিল ব্রাজিল। তবে সেই দলের সঙ্গে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখনকার দলটির সবচেয়ে বড় পার্থক্য কাকার উপস্থিতি। প্রায় ১১ মাস পর জাতীয় দলে ফিরে রোববার ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রেখেছেন গতবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ব্রাজিলও পেয়েছে ৪-০ গোলের অনুপ্রেরণাদায়ী জয়। কাকাকে ফিরে পাওয়া ছাড়া ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের আরেকটা তথ্য উজ্জীবিত করতে পারে। তথ্যটা কলম্বিয়ানদের সা