পুয়ের্তো লা ক্রুজ, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিন ম্যাচে ব্রাজিলের গোলের সংখ্যা চার, দাতা একজনই। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার আবারও ব্রাজিলের তরীপার করেছেন রবিনিয়ো। তার পেনাল্টিতেই ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে চিলি গোলশুন্য ড্র করেছে মেক্সিকোর সঙ্গে। দু'দলই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সুবাদে পুরো হয়েছে কোয়ার্টার ফাইনাল লাইনআপ।
দুদলই খেলেছে জয়ের জন্য, কিন্তু সেরকম সুযোগ তৈরি করতে পারেনি কেউই। সে হিসেবে ব্রাজিলের জয়টি ভাগ্যপ্রসূতই বলা যায়। ৫৬ মিনিটে বক্সের মধ্যে জিওভান্নি এসপিনোজা রবিনিয়োকে ট্যাকল করে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। ডান দিকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।
আগের ম্যাচে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে গোলশুন্য ড্র করেছে মেক্সিকো এবং চিলি। ৭ পয়েন্ট নিয়ে গ্র"প-বির শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো। ব্রাজিল ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে। ৪ পয়েন্ট পাওয়া চিলি, তিন গ্র"পের সেরা তৃতীয় দল দুটোর একটি হয়ে যোগ দিয়েছে সেরা আটে। শনিবার ব্রাজিলের বিপক্ষেই তারা আবার খেলবে। একইদিন স্বাগতিক ভেনেজুয়েলা খেলবে উরুগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য ঠিক করে দেবে বাকি লাইন আপ। গ্র"প-সির শীর্ষ দল রোববার পেরুর বিপক্ষে খেলবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় অবশ্য ড্র করলেই চলবে প্যারাগুয়ের।। গ্র"পের দ্বিতীয় দল খেলবে মেক্সিকোর সঙ্গে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪২২ঘ.
bdnews24