বাফুফের মেয়াদোত্তীর্ন কমিটির কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে ২৯ এপ্রিল। তারপরও এই কমিটির দায়িত্বে থাকার বৈধতা আছে কিনা এবং আসন্ন নির্বাচন উপলক্ষে তাদের কাউন্সিলর --- কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফের এক কাউন্সিলর। এগুলো তিনি অভিযোগ আকারে লিখেই ক্রীড়া উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাফুফেকে জানিয়েছেন।
বাফুফের এই কাউন্সিলরের নাম ফজলুর রহমান বাবুল। সদ্য মেয়াদোত্তীর্ন কমিটির কার্যকাল শেষ হয়ে গেলেও তারাই বাফুফের দায়িত্বে আছেন এবং আসন্ন নির্বাচন --- কার্যক্রমও পরিচালনা করছেন। মেয়াদ শেষ হওয়ার পর তারা এই কার্যক্রম পরিচালনা করতে পারেন কিনা এ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
কাউন্সিলর নিয়ে অনিয়মের অভিযোগটা হচ্ছে, “ডাকযোগে চিঠি দিয়ে কাউন্সিলর চাওয়ার নিয়ম থাকলেও সে চিঠি বেশ কয়েকটি জায়গায় হাতে হাতে পাঠানো হয়েছে। এতে করে কাউন্সিলর চাওয়া হয়েছে এ ব্যাপারটা অনেক জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সভাপতিই জানেন না। তাছাড়া অনেক জায়গায় চিঠি পৌঁছেছে নির্ধারিত সময়ের শেষ দিনে।”
ফজলুর রহমান বাবুলের আরেকটা অভিযোগ বাফুফে গঠনতন্ত্রের অগনতান্ত্রিক ধারা নিয়ে, “ডিএসএ’র অ্যাডহক কমিটি থেকে আসা প্রতিনিধিদের কাউন্সিলর হিসেবে গন্য করা হবে না, আগের নির্বাচিত কমিটির প্রতিনিধিই কাউন্সির হিসেবে থাকবেন --- এটা একেবারেরই অগনতান্ত্রিক একটি ধারা। গঠনতন্ত্রে এটা তারাই যোগ করেছেন।” তার মতে যেসব কমিটির মেয়াদ শেষ সেগুলোর ওপর এমন দায়িত্ব ন্যস্ত থাকা অনুচিত, “যে সব ডিএসএ’র নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা দীর্ঘদিন মামলার কারণে অকার্যকর হয়ে পড়েছে সেই কমিটিগুলো বৈধতা হারিয়েছে বলেই তো অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সুতরাং অ্যাডহক কমিটির প্রতিনিধিরাই হবেন বৈধ কাউন্সিলর।” ফেব্র“য়ারি মাসের শেষের দিকে ২২টি ডিএসএ ও ৩ টি বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙ্গে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব দিয়েছে সরকার।
টিএন্ডটি ক্লাব থেকে বাফুফের কাউন্সিলর হয়ে আসা বাবুল এসব ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন।
