অস্ট্রেলিয়ান ওপেনে অঘটনের দিন
মেয়েদের সিঙ্গেলসে রোববার শীর্ষ বাছাইদের জন্য ছিল আতঙ্কের দিন। বিশেষ করে অ্যামেলি মরেসমো আর রুশদের জন্য। গত বারের চ্যাম্পিয়ন মরেসমো ৪ --- ৬, ৩ --- ৬ গেমে হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার কাছে। ওদিকে অস্ট্রেলিয়ান ওপেনে রুশ মেয়েদের দীর্ঘ তালিকাও ছোট হয়ে গেছে একদিনেই। অখ্যাত প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন কুজনেতসোভা, দেমেন্তিয়েভা, দিনারা সাফিনারা। মার্টিনা হিঙ্গিস আর সেরেনা উইলিয়ামসই শুধু পেরেছেন প্রত্যাশামতো কোয়ার্টার ফাইনালে উঠতে। পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি রডিক, টমি রব্রেডো আর মার্ডি ফিশ।
মেয়েদের সিঙ্গেলসে রোববার শীর্ষ বাছাইদের জন্য ছিল আতঙ্কের দিন। বিশেষ করে অ্যামেলি মরেসমো আর রুশদের জন্য। গত বারের চ্যাম্পিয়ন মরেসমো ৪ --- ৬, ৩ --- ৬ গেমে হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার কাছে। ওদিকে অস্ট্রেলিয়ান ওপেনে রুশ মেয়েদের দীর্ঘ তালিকাও ছোট হয়ে গেছে একদিনেই। অখ্যাত প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন কুজনেতসোভা, দেমেন্তিয়েভা, দিনারা সাফিনারা। মার্টিনা হিঙ্গিস আর সেরেনা উইলিয়ামসই শুধু পেরেছেন প্রত্যাশামতো কোয়ার্টার ফাইনালে উঠতে।
পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি রডিক, টমি রব্রেডো আর মার্ডি ফিশ।
