২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরশনাথ দাবায় দ্বিতীয় স্থানে জিয়া

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এখনো দ্বিতীয় স্থান ধরে রেখেই এগোচ্ছেন। ভারতে অনুষ্ঠানরত পঞ্চম পরশনাথ আন্তর্জাতিক উন্মুুক্ত দাবার অষ্টম রউন্ডে সপ্তর্ষি রায়কে হারিয়েছেন তিনি। এই জয়ের ফলে তার সংগ্রহে এখন সাড়ে ৬ পয়েন্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব ৬ পয়েন্ট করে পেয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে তাদের পরেই আছেন ফিদে মাস্টার নাসির, সোহেল ও জাবেদ। রাজীব আর্ন্তজাতিক মাস্টার মাহমুদ লোদিকে, নিয়াজ মোর্শেদ শ্যামকে, নাসির  রাসেলকে আর জাবেদ হারিয়েছেন মেহেরকে।

৭ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন রুশ গ্র্যান্ডমাস্টার আলেক্সি দ্রিভ, মিশরের গ্র্যান্ডমাস্টার আদলি আহমেদ ও ভারতের জি রোহিত।