ষষ্ঠ ক্লাব কাপ হকির সেমিতে আবাহনী এবং উষা
এবারের শাহ স্পোর্টস ষষ্ঠ ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় আবাহনী লিমিটেড এবং উষা ক্রীড়া চক্র রোববার তাদের টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে।
মাওলানা ভাসানী জাতীয হকি স্টেডিয়ামের প্রথম খেলায় উষা ক্রীড়া চক্র বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৮--১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। দলের পক্ষে কৃষ্ণ কুমার দাস ও জাহিদুল ইসলাম রাজন দুটি করে এবং শেখ নান্নু, রিমন কুমার ঘোষ, রফিকুল ইসলাম কামাল এবং খাজা তায়েদ রেজা একটি করে গোল করেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের পক্ষে একমাত্র গোলটি করেন সবুজ।
অপর খেলায় মওদুদুর রহমান শুভর হ্যাট্রিকের সুবাদে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড সোনালী ব্যাংককে ৫--০ গোলে হারিয়েছে। এটি আসরের তৃতীয় হ্যাট্রিক। আবাহনীর পক্ষে অপর গোল দুটি করেন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় মুসা মিয়া।
এই জয়ের সুবাদে আবাহনী দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“পের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে।
