২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ৮ উইকেটে হারালো ইংল্যান্ড

ইয়ান বেল আর অ্যান্ড্রু স্ট্রসের ব্যাটে ভর দিয়ে জয়ের খরা কাটালো ইংল্যান্ড দল। একইসঙ্গে আট উইকেটে জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি ড্র করার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো ইংরেজরা। সূত্র : ক্রিকইনফো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের ২৩৫ তাড়া করে দ্বিতীয় উইকেট জুটিতে বেল ও স্ট্রস ১১০ রান যোগ করেন।

পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন--আপ অবশ্য শুক্রবারের এ ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। নিজের প্রথম ওভারেই লুইস উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজকে সরিয়ে দিলে চাপের মুখে পড়ে পাকিস্তান। হাফিজের সঙ্গী শহীদ আফ্রিদি ছয় দিয়ে শুরু করলেও লুইস আর ব্রডের নিয়ন্ত্রিত বোলিং এ খুব সুবিধা করতে পারেননি। এর মধ্যে নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ অভারেই আগের ম্যাচের নায়ক ইউনিস খানকে ফিরিয়ে দেন লুইস। ২৭ বলে ২৩ রান করে মাহমুদের বলে এলবিডব্লিউ হয়ে যান আফ্রিদি।

এরপর অধিনায়ক ইনজামাম অভিজ্ঞ ইউসুফকে নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মাইকেল ইয়ার্ডির ঘূর্ণিবলের জাদুতে পাকিস্তানের মিডল অর্ডার ধুঁকতে থাকে। একপর্যায়ে ১৩৮ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে পািকস্তান। ইনজামাম ৪৭ ও ইউসুফ ২৯ রান করেছেন।

পাকিস্তানকে লড়াই করার মতো পুঁিজ এনে দেন আবদুল রাজ্জাক। টেল--এন্ডারদের সঙ্গে নিয়ে তিনি ৭২ বলে ৭৫ রান করে দলকে ২৩৫ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। পাঁচটি ছয় ও পাঁচটি চার দিয়ে সাজানো রাজ্জাক--তাণ্ডবের কিছুটা বোঝা যাবে এ পরিসংখ্যানটি দেখলে। শেষ চার ওভারে ৬৯ রান--শেষ দুই ওভারে ৪৭।  

মোহাম্মদ আসিফের বলে ৩৮ রানের মাথায় ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে। উইকেটের পেছনে আকমলকে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ১৩ রানে ফিরে যান এড জয়েস। এর পর জুটি বেঁধে ১০টি করে চার মেরে যথাক্রমে ৮৬ ও ৭৮ রান করেন বেল ও স্ট্রাউস। হাফিজের বলে বোল্ড হয়ে দলীয় ১৪৮ রানের মাথায় অধিনায়ক স্ট্রাউস ফিরে গেলে পিটারসেনকে নিয়ে বাকী কাজ সারেন বেল। দিনশেষে পিটারসেন অপরাজিত থাকেন ৪১ রানে।