২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানী হামিদ এবং লিজা এফআইডিই রেটিং দাবার পয়েন্ট তালিকার শীর্ষে

প্রথম মহিলা এফআইডিই রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে আস্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং অপর দাবাড়– শামীমা আক্তার লিজা যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রানী হামিদ জাকিয়া সুলতানাকে এবং শামীমা আক্তার লিজা তার প্রতিদ্বন্দ্বী তনিমা পারভিনকে হারানোর পর উভয়ের সংগ্রহ এখন ৩ পয়েন্ট।

দাবা ফেডারেশানের মিলনায়তনে দিনের অপর খেলায় মাসুদা বেগম তার প্রতিদ্বন্দ্বী শারমীন সুলতানাকে এবং মাহমুদা হক নুসরাত জাহানকে পরাজিত করেন।