প্রথম চাইনিজ খেলোয়াড় হিসেবে উইম্বলডন আসরের কোয়ার্টার ফাইনালে লী
উইম্বলডন টেনিস আসরে পঞ্চম বাছাই রুশ খেলোয়াড় সভেতলানা কুজনেতভোকে পরাজিত করে প্রথম চাইনিজ খেলোয়াড় হিসেবে লী না কোয়ার্টার ফাইনালে উঠে গেছে।
লী সরাসরি ২--৬, ৬--২, ৬--৩ সেটে কুজনেতসোভাকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
২৭ তম বাছাই লী সোমবার কোয়ার্টার ফাইনালে নিকোলে ভাইদিসোভার মুখোমুখি হবেন।
চীনের এই তরুণী খেলোয়াড় লী’র এবারই টেনিসের বিশ্বকাপ খ্যাত ‘উইম্বলডন’ আসরে অভিষেক হলো।
