ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেবে ইকুয়েডর
ইকুয়েডরের কোচ লুইস ফার্নান্ডো সিউরেজ মনে করেন, এবারের বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ডের বিরুদ্ধে সফলতা পেতে হলে তার দলকে পুরোপুরি আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে হবে।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে লাতিন আমেরিকার দেশটি গ্র“প ম্যাচে পোল্যান্ড ও কোস্টারিকাকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। গ্র“পের শেষ ম্যাচে তারা স্বাগতিক জার্মানির কাছে ০ - ৩ গোলে পরাজিত হয়ে এখন নক আউট রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের।
নক আউট রাউন্ডের এ ম্যাচের ব্যাপারে কোচ সিউরেজ জানান, এটা আমাদের জন্য একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা ইংল্যান্ডকে জানি। তাদের বিশ্বকাপ রের্কড খুবই ভালো এবং বর্তমান দলটিও তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমনাতœক খেলাই খেলতে হবে।
দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে মোকাবেলা করার কথা মাথায় রেখেই কোচ সিউরেজ গ্র“পের শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে গোল পাওয়া কার্লোস টেনোরিও ও অগাস্টিন ডেলগাডোসহ নিয়মিত পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দেন।
আগামী রোববার সাটগাটে ইকুয়েডর মোকাবেলা করবে ইংল্যান্ডকে।
