এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন জিয়াউর, সাজিদুল
দেশের দুই উঠতি প্রতিভাবান পেসার জিয়াউর রহমান এবং সাজিদুল ইসলাম ভারতের চেন্নাইয়ে অবস্থিত এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিতে সোমবার ঢাকা ত্যাগ করবেন।
দুই পেসার ভারতে তিন সপ্তাহ অবস্থানকালে ফিটনেস, পুষ্টি এবং কৌশলগত বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করবেন।
পেসারদ্বয় সেখানে কৃতি পেসার ডেনিস লিলি’র তত্ত্বাবধানেও প্রশিক্ষণ গ্রহন করবেন। লিলি দুই সপ্তাহের সফরে ২৫ জুন চেন্নাই পৌঁছাবেন।
অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একাডেমি কাপ সিরিজে নৈপুন্যের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিয়াউর এবং সাজিদুলকে প্রশিক্ষণের জন্য মনোনীত করে।
১০ জুলাই দেশে ফিরবেন দুই পেসার।
