লরেস স্পোর্টস অস্কার পুরস্কার জিতলেন ফেদেরার ও কস্তিলিস
সুইস টেনিস তারকা রজার ফেদেরার পুনরায় লরেস ওয়ার্ল্ড স্পোর্টস বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত হওযার মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের আধিপত্য পুনরুদ্ধার করেছেন।
সাতবার ট্রুর দি ফ্রান্স বিজয়ী সাইকেলিস্ট ল্যান্স আর্মস্টং, ব্রাজিলীয় তারকা ফুটবলার রোনাল্ডিনহো, দু’বারের বিজয়ী গল্ফার টাইগার উডস ও ইটালিয়ান মোটরসাইকেল চ্যাম্পিয়ন ভ্যালেন্টিনা রসিকে পেছনে ফেলে সম্মানজনক পুরস্কারটি জিতে নিলেন বিশ্বের শীর্ষ বাছাই টেনিস তারকা রজার ফেদেরার।
চতুর্থ শীতকালীন অলিম্পিকে অপ্রত্যাশিতভাবে স্বর্ণপদক জয় করার সুবাদে ক্রোয়েশিয়ান মহিলা স্কি খেলোয়াড় জ্যানিসা কস্তিলিস বর্ষসেরা মহিলা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
ফেদেরার প্রতিদ্বন্দ্বী টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস মনোনীত হয়েছেন ক্রীড়াঙ্গনে ফিরে আসা বর্ষসেরা খেলোয়াড়ারের পুরস্কার।
হিঙ্গিস এই পুরস্কার পাওয়ার মাত্র এক দিন বিগত চার বছরের মধ্যে প্রথমবার একক শিরোপা জয় করেছেন।
নিউকামার অব দি ইয়ার মনোনীত হয়েছেন ফেদেরার অপর প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদেল। নাদেল ফ্রেঞ্চ ওপেন শিরোপা লাভ করার সাথে সাথে ক্লে--কোর্টে অপরাজিত রয়েছেন।
