আলোচনার মাধ্যমেই বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের ভেন্যু নির্ধারিত হবে: পিসিবি
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজনের বিষয়ে এশিয়ার দলগুলোর মধ্যে মতবিরোধ আশঙ্কাক উড়িয়া দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে আলোচনার মাধ্যমে ফাইনাল ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
করাচিতে একটি সংবাদ সম্মেলণে পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন,“আমরা যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছি এবং ভারতকে সম্মতি বই ইস্যুর বিষয়ে পাকিস্তান সাহায্য করেছি। তবে আমরা ফাইনাল ম্যাচ আয়োজনের দাবী ছাড়বো না।”
পেশাদার কূটনৈতিক শাহরিয়ার খান ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ভেন্যু সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান পিসিবি’র চেয়ারম্যান। তবে তিনি বলেন, “ফাইনাল ম্যাচ আয়োজনের ব্যাপারে পর্যায়ক্রমিক নীতি অনুসরণ করা সঙ্গত হবে না।”
