বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯৬ রান
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯৬ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক হাবিবুল বাশার সর্বোচ্চ ৫২ রান করেন। তিনি ৯৩ বল মোকাবেলা করে এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আফতাব আহমেদ। উইকেটরক্ষক খালেদ মাসুদ ও তুষার ইমরান যথাক্রমে ২৮ ও ২০ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেড হগ ৩৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট। তাছাড়া ব্রেট লী, নার্থান ব্রেকিন ও এন্ড্রু সাইমন্ড ২ টি করে উইকেট তুলে নেন।
