সিকেএক্স’এর সাথে মোহাম্মদ আলীর ৫ কোটি ডলারের চক্তি
বিনোদন এবং লাইসেন্স সংক্রান্ত প্রতিষ্ঠান সিকেএক্স সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর নাম বাণিজ্যিকভাবে ব্যবহার জন্য ৫ কোটি ডলারের চুক্তিতে উপনীত হয়েছে।
৬৪ বছর বয়স্ক আলী ও তার স্ত্রী সিকেএক্স’এর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবেন।
মোহাম্মদ আলীর পরিবার প্রতিষ্ঠানের আয় থেকে ২০ % এবং বাকি অর্থ প্রতিষ্ঠানটি পাবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জায়েরে ১৯৭৪ সালে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ‘রামবেল ইন দ্য জাঙ্গেল’ খ্যাত ম্যাচের পরাজিত প্রতিদ্বন্দ্বী জর্জ ফোরম্যানও তার নাম বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বিক্রয় করেছেন। তাছাড়া সিকেএক্স এলভিস প্রিসলি’র সঙ্গীত এবং গ্রিসল্যান্ড হোমের স্বত্বও ক্রয় করে নিয়েছে।
