২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের শেষ চারে কিরঘিজস্তান এবং নেপাল (রাউন্ড আপ)

এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনালে রোববার নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে কিরঘিজস্তান এবং নেপাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টাফাইনালের ইনজুরি সময়ে বদলী ফুটবলার রুসলান জামশিদভের একমাত্র গোলে টুর্নামেন্ট ফেবারিট ফিলিস্তিনকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে কিরঘিজস্তান।

পাকিস্তানের বিরুদ্ধে ১ -- ০ গোলে হারের মধ্য দিয়ে চ্যালেঞ্জ কাপের অভিযান শুরু করা কিরঘিজস্তান সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ অথবা তাজিকিস্তানের মুখোমুখি হবে। সোমবার শেষ চারে ওঠার লড়াইয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ এবং তাজিকিস্তান।

খেলার ৬৮ মিনিটে তিমুর ভালিয়েভের পরিবর্তে মাঠে নামেন জামশিদভ। ম্যাচের শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে বিজয়ী দলের আজমাত ইসানবায়েভ ফিলিস্তিনের এক ফুটবলারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে বাঁ দিক থেকে ওপরে উঠে আসা জামশিদভের দিকে বাড়িয় দেন। জামশিদ তীব্র শটে বল জালে জড়িয়ে দেন।

অন্যদিকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বড় ধরনের অঘটনের শিকার হয়েছে শক্তিশালী ভারত। টুর্নামেন্টের আরেক কোয়ার্টাফাইনালে নেপাল ৩ -- ০ গোলে বড় ব্যবধানে ভারতকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

নেপালের প্রদীপ মহারাজন ১৫ মিনিটে প্রথম গোলের সূচনা করেন। ২৬ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন প্রদীপ। দুই মিনিট দলের হয়ে তৃতীয় গোলটি করেন বসন্ত থাপা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দলই সতর্কতার সাথে শুরু করে খেলা। এ সময় বলও মাঝমাঠেই ঘোরাঘুরি করেছে বেশি। প্রথমার্ধে দু’দলই কাউন্টার অ্যাটাকের মাধ্যমে খেলা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

দ্বিতীয়ার্ধে খেলার ধারা পুরোপুরি বদলে যায়। দু’দলই আক্রমন পাল্টা আক্রমন করে খেললে প্রানবন্ত হয়ে ওঠে মাঠ। ৪২ মিনিটে কুদরেঙ্কোর ফ্রিকিক করা বলে আন্দ্রে ক্রাসনভের একটি জোরালো হেড ফিলিস্তিনের গোলরক্ষক রামজি সালেহ চমৎকার দক্ষতার সাথে ফিরিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফিলিস্তিনের রবার্টোর একটি স্পট কিক অল্পের জন্য কিরঘিজস্তানের গোলবার ঘেঁষে বাইরে চলে যায়। ৭২ মিনিটে ফিলিস্তিনের ফাহাদ আত্তাল এবং মোহাম্মদ ওমর দিনের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন।

৮০ মিনিটে ফিলিস্তিন গোলরক্ষক সালেহ অবিশ্বাস্য দক্ষতায় ভাদিম হারচেঙ্কোর একটি লব ফিরিয়ে দেন। নয় মিনিট পর রবার্টো খুব কাছ থেকে আরেকটি সুযোগ নষ্ট করলে ফিলিস্তিনকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়।