২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহাম্মদ (সঃ)’র পর এবার ফুটবল কার্টুন, ক্ষেপেছে ইরান

কয়েকটি পশ্চিমা দেশের গণমাধ্যমে হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের রেশ এখনও কাটেনি। সারা মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে এ ঘটনায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

কিন্তু এর রেশ না কাটতেই এবার একটি জার্মান পত্রিকায় প্রাকাশিত একটি ফুটবল কার্টুনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইরান। প্রকাশিত কার্টুনে দেখা গেছে একটি বিশ্বকাপ স্টেডিয়ামে ইরানের জাতীয় ফুটবল দলের সদস্যরা নিজেদের শরীরে বোমা বেঁধে দাঁড়িয়ে আছে। বার্লিনের টাগেসপেইগেল পত্রিকায় শুক্রবার প্রকাশিত কার্টুনটিতে জার্মান সেনারা পুরো স্টেডিয়ামও ঘিরে রেখেছে। ক্যাপশনে লেখা রয়েছে ‘বিশ্বকাপের সব জায়গায় কেন জার্মান বাহিনী দায়িত্ব পালন করবে?’

ইরানের একটি সংবাদপত্র একে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে এ ঘটনার ব্যাপারে ইরানের আনুষ্ঠানিক নিন্দা জানানোর পক্ষে মত প্রকাশ করেছে। এতে বলা হয়, এটা এখন পরিস্কার যে জার্মানরা ইহুদিদের (ইসরাইল) দ্বারা প্রভাবিত হচ্ছে। এবারেরে গ্রীষ্মে জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল।