আবার শ্রীশান্ত
প্রথম ইনিংসের মতো আবারও দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের কারণ হচেছন শ্রীশান্ত।
ভারত ২৩৬ রানে অল আউট হয়ে যাওয়ায় গ্রায়েম স্মিথের দলের জয়ের জন্য প্রয়োজন ৪০২ রান। অথচ ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই হার্শেল গিবসকে শচীন টেন্ডুলকারের ক্যাচ বানিয়েছিলেন জহীর খান। পরে স্মিথ (৫) আর আমলাকে (১০) ফিরিয়ে আবার ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে উঠেছেন শ্রীশান্ত।
