২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা ৮৪ রানে অল আউট!!

ওয়ানডে সিরিজের হতাশা কাটানোর দারুণ এক সম্ভাবনা জাগিয়েছেন ভারতীয় বোলাররা। প্রথম টেস্টে তাদের দাপটে মাত্র ২৫.১ ওভারে ৮৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অনেকদিন পর সুযোগ পেয়ে খারাপ করেননি সৌরভ গাঙ্গুলী। ব্যাটে-বলে হচ্ছিল ভালোই। তারপরও ভারতের প্রথম ইনিংসটা খুব বড় হয়নি। মাত্র ২৪৯ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান সৌরভ।

অবশ্য ওই ২৪৯ রানই পাহাড় হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে। শ্রীশান্ত ৪০ রানে ৫ টি, জহির খান ৩২ রানে ও কুম্বলে মাত্র ২ রানে দুটি আর ভিআরভি সিং ৮ রানে ১ উইকেট নিয়ে অল্পতেই থামিয়ে দিয়েছেন গ্রায়েম স্মিথের দলকে।