জোহানেসবার্গে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট
সৌরভ গাঙ্গুলী খেলছেন। এ খবর জানেন গ্রায়েম স্মিথ। এটাও মানেন সৌরভ খেললে ভারতীয় দলে লড়ার ক্ষমতা বাড়বে খানিকটা।
তবে যেটুকু বাড়বে তাতে তার দলের সামনে ভারত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তা মানতে রাজি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। শুক্রবার জোহানেসবার্গে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্ট। জয় ছাড়া কিছু ভাবতেই রাজি নন স্মিথ। আর রাহুল দ্রাবিড়? জয়ের স্বপ্ন তার মনেও হয়তো আছে। কিন্তু ওয়ানডে সিরিজে যেভাবে গো-হারা হেরেছে তার দল, খুব জোরে-শোরে জয়ের কথা বলা তার কি সাজে?
