২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি’র উচ্চ পদস্থ কর্মকর্তারা ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবে

বাংলাদেশে এএফসি চ্যালেঞ্জ কাপের আগে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচদিনের সফরে ৮ ফেব্র“য়ারি বাংলাদেশে আসছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এএফসি’র মার্কেটিং ম্যানেজার মরক্কোর এল আমরানি হিশামি ও দক্ষিণ কোরিয়ার পিয়ং সিক পার্ক, এএফসি মিডিয়া ম্যানেজার ভারতের রামরত্মম রবীকুমার ও চেতন কুলকার্নি বাংলাদেশ সফরকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা, কার্যকর পৃষ্ঠপোষক ও বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার বিডিনিউজকে বলেন, এএফসি টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদের বিষয়টি সরাসরি নির্ধারণ ও তাদের সাথে আলোচনা করে চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে তারা ছয়-সাতটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানকে সম্ভাব্য পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করেছে।

এএফসি চ্যালেঞ্জ কাপের ‘বি’ ও ‘সি’ গ্রুপের ম্যাচগুলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আর টুর্নামেন্টের ‘এ’ ও ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো নেপালে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ‘সি’ গ্রুপে ফিলিস্তিন, কম্বোডিয়া ও গুয়ামের মোকাবেলা করবে। টুর্নামেন্টের অপর দলগুলো হল-শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ব্র“নাই (গ্রুপ বি), ভারত, চীন তাইপে, ফিলিপাইন, আফগানিস্তান (গ্রুপ এ) এবং তাজিকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ম্যাকাউ (গ্রুপ ডি)।