২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিনা হিঙ্গিসকে সরাসরি সেটে পরাজিত করলেন হেনিন-হার্ডেন

জাস্টিন হেনিন-হার্ডেন সোমবার ৬-৩, ৬-৩ সেটে সিডনি ইন্টারন্যাশনাল ওপেন ইভেন্টে সহজেই সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে উদ্বোধনী ম্যাচে পরাজিত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

হিঙ্গিসের বিরুদ্ধে বেলজিয়ান হেনিন-হার্ডেন এক ঘন্টার কিছু বেশি সময় লড়াই করে জয় তুলে নেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

হেনিন-হার্ডেন উদ্বোধনী সেটটি ৩৭ মিনিটে এবং দ্বিতীয় সেটটি ৩২ মিনিটেই জিতে নেন।

২৩ বছর বয়সী বেলজিয়ান গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ছিলেন।