২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বুধবার পাকিস্তান-ভারত প্রমিলা ক্রিকেট সিরিজ

প্রথমবারের মতো পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রমিলা ক্রিকেট বুধবার লাহোর স্টেডিয়ামে শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ধর্মীয় ও সামাজিক বাধার কারণে কেবল মহিলা দর্শকরাই একদিনের চ্যারিটি ম্যাচটি দেখার সুযোগ পাবেন।

পাকিস্তান প্রমীলা ক্রিকেট সংস্থার সচিব শামসা হাসমি বলেন, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ঠিক রেখেই প্রমিলা ক্রিকেটকে আমরা এগিয়ে নিতে চাই। উপমহাদেশে পাক-ভারত ক্রিকেট নিয়ে যে উত্তেজনা আছে প্রমিলা ক্রিকেটেও তা ছড়িয়ে পড়বে বলে আশা করা যায়।

হাসমি বলেন, পাকিস্তানে ক্রিকেটের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা আমরা ভাবছি। যারা এ খেলায় অংশ নিচ্ছেন তারা নিজেদের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন। ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ ক্রমশ: বাড়ছে। আমরা এ বছর প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট শেষ করেছি। দেশের রক্ষণশীল এলাকার মেয়েরাও এখন ক্রিকেট খেলছে।

পাকিস্তান মহিলা ক্রিকেট সংস্থা ডিসেম্বরে প্রমিলা এশিয়া কাপ টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে। ভারত এবং শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।