২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান টেবিল টেনিস একক চ্যাম্পিয়ন লিকিন ও লিঙ

বিশ্বের শীর্ষ টেবিল টেনিস তারকা চীনের ওয়াং লিকিন এবং হংকংয়ের লিন লিঙ কোরিয়াতে অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে যথাক্রমে পুরুষ ও মহিলা এককের শিরোপা লাভ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুরুষদের একক ফাইনালে ওয়াং লিকিন তার প্রতিদ্বন্ধী হংকংয়ের লি চিংয়ের কাছে মাত্র একটি ম্যাচে হারেন। তবে মহিলা একক ফাইনালে লিন লিঙ স্বদেশীয় লউ সুই ফেকে সরাসরি চার সেটে হারিয়ে দেন।

হংকংয়ের খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম এই শিরোপা জয় করলেন।

ওয়াং লিকিন লি চিংকে পরাজিত করেন ১২-১০, ৭-১১, ১১-৯, ১১-৩, ১১-৪ সেটে এবং লিন লিঙের কাছে ১২-১০, ১১-৬, ১২-১০, ১১-৪ সরাসরি সেটে পরাজিত হন লউ সুই ফে।