২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকেনবাওয়ারের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালন করবে ব্যাভোরিয়ান সরকার

জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্ক বেকেনবাওয়ার ১১ সেপ্টেম্বর তার ৬০তম জন্মদিন পালন করতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আর এ উপলক্ষ্যে জার্মানির ব্যাভোরিয়ান প্রদেশের প্রাদেশিক সরকার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপন করবে। সরকারের একজন মুখপাত্র সোমবার এ খবর জানিয়েছেন।

বেকেনবাওয়ারের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এডমুন্ড স্টইবার রাজনীতিবিদ, ক্রীড়া ব্যক্তিত্ব ও শোবিজ থেকে নামকরা ৩০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানাবেন। মিউনিখের সবচেয়ে আকর্ষণীয় স্থান দ্য ইম্পোরার বলরুমে জন্মদিন অনুষ্ঠানটি উদযাপিত হবে।

বেকেনবাওয়ারের অধিনায়কত্বে জার্মানি ১৯৭৪ সালে ফুটবল বিশ্বকাপ জয় করে। আর কোচ হিসেবেও তিনি সফল। ১৯৯০ সালে জার্মানিকে ফুটবল বিশ্বকাপ জয় করে তারই হাত ধরে। তিনি বুন্দেসলিগা ও কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট। আর ২০০৬ সালের জার্মানির ফুটবল বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।