২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার সিরিজের ফাইনালে উঠলেন হিউইট

তৃতীয় বাছাই লিটন হিউইট দুই দশমিক ৪৫ মিলিয়ন ডলার মূল্যের মাস্টারস সিরিজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইগর এন্ড্রিভকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেন এবং পুরনো ফর্ম ফিরে পাবার ইঙ্গিত দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

অস্ট্রেলিয়ান হিউইট ৬-৩, ৬-৪ সেটে রাশিয়ার ইগর এন্ড্রিভকে পরাজিত করেন।

তবে এই টুর্নামেন্টে হিউইট ২০০৪ সালে আন্দ্রে আগাসি এবং ২০০২ সালে কার্লোস মোইয়ার কাছে শিরোপা হারিয়েছিলেন।

হিউইট শেষবার উইম্বলডনের কোয়াটার-ফাইনাল ম্যাচে জয় লাভ করেছিলেন।

অপর এক ম্যাচে আমেরিকান রবি গাইনপ্রি ৭-৬ (৭/২), ৬-১ সেটে মারিয়ানো পুয়ারটাকে পরাজিত করেছেন এবং ডমিনিক হারবিতি ৬-১, ৭-৫ সেটে সুইডিশ প্রতিদ্বন্দ্বী থমাস জোহানসনকে পরাজিত করেছেন।