২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজের পর সুপার সিরিজের জন্য দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাশেজ সিরিজের পর তারা সুপার সিরিজ টুর্নামেন্টে বিশ্ব একাদশের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট এবং ওয়ান ডে ম্যাচের জন্য দল ঘোষণা করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে ৫,৭ ও ৯ অক্টোবর তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

তাছাড়া ১৪--১৯ অক্টোবর পর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছয় দিনের একটি টেস্ট ম্যাচও খেলা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ক্রিকেট অস্ট্রেলিয়া আরও জানিয়েছে, প্রাথমিক দল থেকে টেস্ট ম্যাচের জন্য ১৩জন এবং ওয়ান ডে ম্যাচের জন্য ১৪জন ক্রিকেটার নির্বাচন করা হবে।

প্রাথমিক টেস্ট দল ঃ রিকি পন্টিং, এডাম গিলক্রিস্ট, নার্থান ব্রেকার, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ড্যানিয়েল কুলেন, জেসন গিলেস্পি, ব্রেড হাডিন, ম্যাথু হেইডেন, ব্রাড হগ, মাইকেল হোসি, ফিল জেকুয়েস, মাইকেল ক্যাসপ্রোইস, সিমন কার্টিচ, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লী, মাইকেল লুইস, স্টুয়ার্ট ম্যাকগিল, ডেমিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু নিকোলাস, এন্ড্রু সাইমন্ডস, শন টট, শেন ওয়ার্ন ও শেন ওয়াটসন।

প্রাথমিক ওয়ান ডে দল: রিকি পন্টিং, এডাম গিলক্রিস্ট, নার্থান ব্রেকার, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ডেনিয়েল কুলেন, জেসন গিলেস্পি, ব্রেড হাডিন, নার্থান হারিজ, ম্যাথু হেইডেন, ব্রাড হগ, জেমস হোপস, মাইকেল হোসি, মাইকেল জনসন, মাইকেল ক্যাসপ্রোইস, সিমন কার্টিজ, ব্রেট লী, মাইকেল লুইস, ডেমিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা, মারকাস নর্থ, এন্ড্রু সাইমন্ডস, শন টট, শেন ওয়ার্ন, ক্যামেরুন হোয়াইট ও ডেমিয়েন রাইট।