২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ফুটবলে ভারতীয় দলের বিরুদ্ধে ফরিদপুরের বড় জয়

ফরিদপুরে সফররত ভারতের সেভেন এ সাইড ফুটবল দলের বিরুদ্ধে প্রথম প্রদর্শনী ম্যাচে বড় জয় পেয়েছে ফরিদপুর জেলা সেভেন এ সাইড দল। বৃহস্পতিবার ফরিদপুর ৬ - ২ গোলে ভারতীয় দলকে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বিজয়ী দলের মনির হ্যাটট্রিকসহ তিনটি, মাহফুজ, নাহিদ এবং গনি একটি করে গোল করেন। ভারতীয় দলের হয়ে বদলী খেলোয়াড় লিংগোপ্পা একটি গোল করেন।

এর আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ খেলার উদ্বোধন করেন।