২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাসের অসাধারণ বোলিংয়ের সামনে মলিন হয়ে গেছে ক্যারিবিয়ান ফাস্ট বোলার ডেরেন পাওলের কৃতিত্ব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শুক্রবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচে নাটকীয়ভাবে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৫০ রানেই বেঁধে ফেলে। তবে ভাসের চমৎকার বোলিংয়ের সামনে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনও ভেঙ্গে পড়ে মাত্র ১৪৮ রানে। ১৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে শ্রীলংকা। ক্রীজে রয়েছেন দুই ওপেনার জয়সুরিয়া এবং আতাপাত্তু।

আসজিরিয়া স্টেডিয়ামে বামহাতী ফাস্ট বোলার ভাস ১৭ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেয়ার সুবাদে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৯২ রান। দ্বিতীয় দিনে ১৪৮ করে অলআউট হয় তারা।

পাওয়েল ২৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েছেন ব্যক্তিগত সর্বোচ্চ ফিগার। অপর ক্যারিবিয়ান ফাস্ট বোলার টিনো বেস্ট ৫০ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। মাত্র ৪৬ দশমিক এক ওভারেই ১৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মেঘাচ্ছন্ন আবহাওয়ায় অধিনায়ক চন্দরপল দুই ওপেনারকে ব্যাটিং করতে পাঠান। দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দল চা বিরতীর চার ওভার পূর্বেই চাপের মুখে পড়ে। পরপর দুই বলে পতন ঘটে এভিয়ার মার্শাল এবং রামদাসের উইকেট দু’টি।

রামদাস ব্যক্তিগত তিন রানের মাথায় রান আউট হন। চামিন্দা ভাসের পরবর্তী বলে মার্শাল মিডঅফে দাঁড়ানো শ্রীলঙ্কান অধিনায়ক আত্তাপাতুর হাতে ধরা দেন।

চা বিরতীর পর ভাস বোল্ড করে দেন রুনাকো মরটনকে এবং চন্দরপলকে লেগবিফরের ফাঁদে ফেলে প্যাভিলিয়ানে ফেরত পাঠান।

সিলভেস্টার জোসিপ এবং নরসিং ডিওনারিং পঞ্চম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন। ভাস দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে জোসিপকে স্লিপে দাঁড়ানো ফিল্ডার দিলশানের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।

ডিওনারিং ৩৬ রান ও দিনেশ রামদিন ৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

অফস্পিনার মুত্তিয়া মুরালিধরণ কয়েকদিন ফ্লু ভাইরাস জ্বরে ভুগে দলে ফিরে ব্যাট হাতে অপরাজিত ১৮ রান করেছেন এবং তিন ওভার বোলিং করেছেন।

শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন পাওয়েল। তিনি সনথ জয়াসুরিয়াকে ক্যাচ আউট করেন। দুই ওভার পর আবারও পাওয়েল জ্বলে উঠেন। শ্রীলঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা উইকেটের বাইরের বল মারতে গিয়ে স্লিপে দাঁড়ানো মরটনের হাতে ধরা দেন।

এদিকে টিনো বেস্ট নিজের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড করেন লঙ্কান অধিনায়ক আত্তাপাতুকে। বেস্ট এরপর তুলে নেন মাহেলা জয়াবরধনার উইকেট।

দিলশান এবং সামারাবিরা দলকে বিপদ থেকে টেনে তোলেন।

লাঞ্চের আগের ওভারে রান আউট হন দিলশান এবং অফ স্পিনার ওমারি ব্যাঙ্কের বলে ক্যাচ আউট হন সামারাবিরা।

শ্রীলঙ্কা প্রথম টেস্টে খেলানো দল নিয়েই দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে করা হয়েছে একটি মাত্র পরিবর্তন। স্মিথের বদলে দলে জায়গা পেয়েছেন রামদাস।