২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ ইউনিভার্সিটির বিপক্ষে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ

ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ এ দল ব্রিটিশ ইউনিভার্সিটির বিপক্ষে ২ উইকেটে হেরেছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ দল ২৪৯ রান করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

২৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্রিটিশ ইউনিভার্সিটি ৪৮.২ ওভারে লক্ষ্যমাত্রায় পৌছে যায়। স্মিথ ৪৫, ক্লিনটন ৫৫ এবং পার্কার নট আউট ৫১ রান করে। মূলত বাংলাদেশের বোলারদের অতিরিক্ত ৩৫ রান দেয়ার কারনেই ম্যাচ হারে।

এর আগে নাফিস ইকবালের শতরানের উপর ভর করে বাংলাদেশ এ দল সফরের প্রথম একদিনের ম্যাচে ব্রিটিশ ইউনিভার্সিটির বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৯ রান করেছে। নাফিস ১২৬ বলে ১১টি চার ও দু’টি ছয়ের সাহায্যে ১০৯ রান করেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং নাফিস ইকবাল বাংলাদেশ দলের ইনিংস সূচনা করেন। দলীয় মাত্র চার রানে সুমনের বলে গিফর্ডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শাহরিয়ার নাফিস। এরপর তুষার ইমরানকে নিয়ে নাফিস ইকবাল দলকে এগিয়ে নিয়ে যান। দলীয় ৭২ রানে তুষার রাইটের বলে ক্লিনটনের হাতে ধরা পড়েন। তুষারের সংগ্রহ ৫২ বলে ৩২। এই রান করার পথে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তুষার। দলীয় ৮০ রানে নাজিমউদ্দিন ব্যক্তিগত ১ রানে ড্যাগেটের বলে আউট হন। বাংলাদেশ দলের ৪র্থ উইকেট পড়ে দলীয় ১২০ রানে। অলোক কাপালি ব্যক্তিগত ১৭ রানে রাইটের বলে বোল্ড হন। দলীয় ১৯৯ রানে নাফিস ওয়েনরাইটের বলে আউট হন। এরপর মুশফিকুর রহিমের অর্ধশতকে বাংলাদেশ ২৪৯ রানের লড়াকু পুঁজি গড়তে সক্ষম হয়। রহিম ৫৭ বলে চারটি বাউন্ডারি ও একটি ছয়ের মাধ্যমে ৫০ রান করে ওয়েনরাইটের শিকারে পরিনত হন। বাংলাদেশ দলের ষষ্ঠ উইকেট পড়ে দলীয় ২৪০ রানে। মুশফিকুর রহমান ব্যক্তিগত ১৩ রানে এবং আব্দুর রাজ্জাক আট রানে অপরাজিত থেকে যান।