২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের নাম বাদ দিতে বলেছে ওয়ার্ন

টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের নাম খারিজ করে দেওয়ার কথা বলে বহুল আলোচিত-সমালোচিত ক্রিকেট তারকা শেন ওয়ার্ন আবারও বিতর্কের সৃষ্টি করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ওয়ার্ন বলেন, আগামী জুলাইতে এসেস সিরিজে যাওয়ার আগে বাংলাদেশ দলকে গিলে খাবে ইংল্যান্ড। উপমহাদেশীয় এ দলটিকে টেস্ট মর্যাদায় উত্তীর্ণ করাই ঠিক হয়নি।

টেস্টে সর্ব্বোচ উইকেট দখলকারী ওয়ার্ন বলেন, বাংলাদেশ দল খুবই সাদামাটা এবং প্রতিযোগিতা গড়ে তোলার মতো কোন যোগ্যতা রাখেনা। “বাংলাদেশের সাথে ইংল্যান্ড দলের যারা ভাল খেলবে তারাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের জায়গা করে নিবে। বাংলাদেশের অন্য কোথাও তাদের এই অনুশীলন চালানো উচিৎ।”

ইংল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। তারপর উভয় দেশ অ্যাসেজ সিরিজ ২১ জুলাই শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার সাথে ত্রিদেশীয় ওয়ান-ডে সিরিজে অংশ নিবে।

ওয়ার্ন একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বাংলাদেশের সাথে তার মুখোমুখি হতে হচ্ছে না।

ওয়ার্ন বলেন, “গতবারের ঘটনায় আমি অত্যন্ত হতাশ। আরেকটি বিশ্বকাপ খেলতে পারলে ভাল লাগতো। কিন্ত সত্যিকার অর্থেই আমি মনে করি, একদিনের ক্রিকেট হচ্ছে টগবগে তরুণদের খেলা।

গত দু’বছর আগে ড্রাগ নেওয়ার অভিযোগে লেগ স্পিনার শেন দক্ষিণ আফ্রিকায় খেলতে পারেননি। তবে ২০০৭-এর বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার দলে ফিরে আসার ব্যাপারে তিনি জোরালো ইঙ্গিত দেন।