২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেটে সাদ্দামের নৈপুন্যে জয় পেল ওয়েস্ট জোন

স্ট্যান্ডার্ড চাটার্ড অনুর্ধ্ব ১৩ ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে বৃহস্পতিবার গুলশান ইয়ুথ মাঠে সাদ্দাম হোসেনের অনবদ্য ৯৩ রানের সুবাদে ওয়েস্ট জোন চার উইকেটে হারিয়েছে সাউথ জোনকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রথমে ব্যাট করে সাউথ জোন ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে ইমরান হাসান সর্বোচ্চ ৫৫ রান করেন। জবাবে ওয়েস্ট জোন ৩৭ দশমিক ৩ ওভারে ২০৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।