পেপসি জাতীয় হ্যাণ্ডবলের উভয় ম্যাচেই ঢাকা জয়ী
পেপসি জাতীয় হ্যাণ্ডবল চ্যাম্পিয়নশীপের উভয় ম্যাচেই জয় পেয়েছে ঢাকা জেলা।
শনিবার হ্যাণ্ডবল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ঢাকা ২৮-১৭ পয়েন্টে চট্টগ্রামকে এবং ২৮-২৩ পয়েন্টে যশোরকে পরাজিত করে। অপর এক খেলায় বাংলাদেশ রাইফেলস যশোরকে ৩৭-২৭ পয়েন্টে পরাজিত করে। বিডিআরের পক্ষে সাজ্জাদুর রহমান ১৩ টি গোল করেন।
অপর এক খেলায় বাংলাদেশ পুলিশ চাপাইনবাবঞ্জ জেলাকে ৩১-০৯ গোলে পরাজিত করে। এছাড়া শুক্রবারের শেষ খেলায় বাগেরহাট জেলা চাপাইনবাবগঞ্জকে ১৬-১০ গোলে পরাজিত করে।
