২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের দু’টি চার দিনের ম্যাচই ড্র

ইস্পাহানী জাতীয় ক্রিকেটে খুলনা বনাম চট্টগ্রাম এবং সিলেট বনাম বরিশালের মধ্যেকার চারদিনের ম্যাচ দু’টি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বরিুদ্ধে বুধবার ম্যাচের শেষ দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে লিডের কারনে চার পয়েন্ট লাভ করেছে। অন্যদিকে চট্টগ্রাম এই ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে।

সিলেট স্টেডিয়ামেও বরিশালের বরিুদ্ধে স্বাগতিকরা প্রথম ইনিংসের লিডে চার পয়েন্ট পেয়েছে।

ষষ্ঠ রাউন্ড শেষে চট্টগ্রাম ২০ পয়েন্ট নিয়ে চারদিনের ম্যাচের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ১০ পয়েন্ট বেশি নিয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকা। এছাড়া রাজশাহী ১৮, খুলনা ১৬, সিলেট ১২ এবং বরিশাল ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

খুলনা বনাম চট্টগ্রাম

খারাপ আবহাওয়ার কারনে খেলা বন্ধ হয়ে যাওার আগে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে সক্ষম হয়। অতিথিরা প্রথম ইনিংসে ৩৮০ রান করেছিল।

এরআগে জাতীয় দল এবং খুলনার অধিনায়ক হাবিবুল বাশারের সেঞ্চুরিতে ভর করে খুলনা দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৫ রান করে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪০৬ রান। এছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া তুষার ইমরানকে সাথে নিয়ে বাশার চতুর্থ উইকেট জুটিতে ১১৯ রান যোগ করেন। তুষার ৮৮ বলে ৬৮ রান করেন ছয়টি চার এবং দু’টি ছয়ের সাহায্যে। বাশার ১৭৮ বলে ১৪১ রান করেন ২০টি চার এবং এবং একটি ছয়ের মাধ্যমে। বাশার ইলিয়াস সানীর বলে কট এন্ড বোল্ড হয়ে যান।

সাব্বির খান তিনটি, ফয়সাল হোসেন ইলিয়াস সানী এবং আহসানুল্লাহ হাসান দু’টি করে উইকেট লাভ করেন।

সিলেট বনাম বরিশাল

বরিশালকে ফলোঅনে না পাঠিয়ে সিলেট দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। এরমধ্যে আবার অলোক কাপালী একটি অর্ধ শতকও হাঁকিয়েছেন। প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ছিল ৪৭৮ রান।

আগের দিনের ছয় উইকেটে ১৮৭ রান নিয়ে খেলতে নেমে ইরশাল ২৬৩ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। তৌহিদ ২১৮ বলে ৭১ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেন। এছাড়া আরাফাত ২০, নাদিফ চৌধুরী ২০ এবং ইশরাক সনেট অপরাজিত ১৮ রান করেন।

অলোক কাপালী চারটি, নাবিল সামাদ ও এনামুল হক জুনিয়র তিনটি করে উইকেট দখল করেন।