জরিমানা এবং নিষেধাজ্ঞার কবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোভাষী
রেফারীকে গালি দেওয়ার অপরাধে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোভাষী মোশাররফ দেওয়ানকে দশ হাজার টাকা জরিমানা এবং দুই ম্যাচ মাঠে অবাঞ্চিত ঘোষনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ২০ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ শেষে মাঠ ত্যাগের সময় মোশাররফ রফারীকে অকথ্য ভাষায় গালি দেন। বাফুফে ডিসিপ্লিনারী উপ কমিটি রেফারীর রির্পোট পর্যালোচনা করে মোশাররফকে এই শাস্তি প্রদান করে।
