২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের ওয়ান ডে ম্যাচে ঢাকা, রাজশাহী ও সিলেটের জয়

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার এমএম ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউণ্ডের সীমিত ওভারের খেলায় ঢাকা বিভাগ ৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘিœত ম্যাচে রাজশাহী স্বাগতিকদের ১৪০ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেট বিভাগ স্বাগতিকদের কাছ থেকে কষ্টার্জিত জয় অর্জন করেছে।

চট্টগ্রাম-ঢাকা

টসে হেরে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে। প্রথম ২৪ রানের মধ্যেই তারা তিনটি উইকেট হারিয়ে ফেলে।

এরপর আফতাব আহমেদ এবং অধিনায়ক আজম ইকবাল ইনিংস মেরামতের দায়িত্ব নেন। চতুর্থ উইকেট জুঁটিতে তারা ৫৩ রান যোগ করেন এবং দলের পক্ষে শেষ পর্যন্ত এই পার্টনারশীপটিই সর্বোচ্চ হয়ে দাঁড়ায়।

তিনটি বাউণ্ডারি এবং একটি ছয়ের মাধ্যমে আফতাব ৯৫ বলে ৭০ রান করেন। অধিনায়ক আজম ইকবাল তিনটি বাউণ্ডারির মাধ্যমে ২৪ বলে ২৩ রান করেন।

লোয়ার অর্ডার ব্যাটসম্যান আহসানউল্লাহ হাসান ৪০ বল মোকাবেলা করে তিনটি বাউণ্ডারির সাহায্যে ২৬ রান করেন।

ঢাকার তালহা জুবায়ের তিনটি, আনোয়ার হোসেন এবং খালেদ মাহমুদ সুজন ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ঢাকা খেলার ৩ ওভার ২ বল বাকি থাকতেই ৪ উইকেট খুঁইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ঢাকার ওপেনাররা ২২ ওভারে ৯০ রান তুলে চমৎকার সূচনা করেন। ওপেনার রাশিদুল হক ৯০ বলে ১১টি বাউণ্ডারি এবং ১টি ওভার বাউণ্ডারির সাহায্যে ৭১ রান তোলেন। অন্য ওপেনার মেহরাব হোসেন জুনিয়র ৬৩ বলের মোকাবেলায় ২৮ রান তোলেন।

নিয়ামুর রশিদ রাহুল ৪৩ বল খেলে চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

চট্টগ্রামের ইলিয়াস সানি দুই উইকেট লাভ করেন।

বরিশাল-রাজশাহী

টসে হেরে বরিশালের আমন্ত্রণে রাজশাহী প্রথমে ব্যাট করতে ৮ উইকেট হারিয়ে ২৬০ রানের একটি মজবুত সংগ্রহ দাঁড় করায়।

রাজশাহীর ওপেনার মনিরুজ্জামান ১০টি বাউণ্ডারি ও একটি ছয়ের সাহায্যে ৬৭ বলে ৬৭ রানের একটি বড় ইনিংস উপহার দেন।

মুশফিকুর রহমান ৮২ বলে ৬২ রান করেন।

বরিশালের আরাফাত সালাউদ্দিন ২টি উইকেট লাভ করেন।

জবাবে বরিশাল ২৬ দশমিক ৩ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায়।

বরিশালের ইনিংসের ১১ দশমিক ২ ওভার হতেই বৃষ্টি এসে হানা দেয়। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির শরনাপন্ন হতে হয়। বরিশালের সামনে জয়ের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪০ ওভারে ২৪০ রান।

বরিশালের ছয় ছয়জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পা দিতে ব্যার্থ হন।

জাতীয় দল থেকে বাদ পড়া হান্নান সরকার ২১ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন।

রাজশাহীর পক্ষে সাইফুল্লাহ খান ৫ উইকেট লাভ করেন।

 খুলনা-সিলেট

টসে জিতে খুলনা প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ দশমিক ১ ওভারে ১৫৮ করে।

খুলনার ইনিংসে সর্বোচ্চ জুঁটিটি গড়ে ওঠে মানজারুল ইসলাম রানা এবং মাশরাফি বিন মর্তুজার মধ্যে। তাদের জুঁটিতে ৪১ রান উঠে।

রানা ৩০ এবং মাশরাফি ৩১ রান করেন।

সিলেটের আশিকুর রহমান তিনটি, নাবিল সামাদ ও ইমতিয়াজ হোসেন দুটি করে উইকেট লাভ করেন।

১৫৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সিলেট ১০ ওভারের মধ্যেই ৩০ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে।

সিলেটের ওপেনার গোলাম রহমান এবং ৬ নম্বর ব্যাটসম্যান গোলাম মওলা পঞ্চম উইকেট জুঁটিতে মূল্যবান ৬২ রান যোগ করেন। গোলাম মওলার বিদায়ের পর গোলাম রহমান এবং ইজাজ আহমেদ ৬ষ্ঠ উইকেট জুঁটিতে ৪১ রানের আরেকটি পার্টনারশীপ গড়ে তোলেন। 

দলের ইনিংসকে তারা ১৩৩ রান পর্যন্ত নিয়ে গেলেও মাত্র ২০ রানের মধ্যে আরও চারটি উইকেট হারিয়ে সিলেট ম্যাচটি জটিল করে তোলে।

কিন্তু শেষ পর্যন্ত  সিলেট ১ উইকেট হাতে রেখে জয় নিয়েই ঘরে ফেরে।