জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে কুড়িগ্রাম
কুড়িগ্রাম নিজেদের মাঠে সোমবার বগুড়াকে ২--১ গোলে হারিয়ে জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনালে কুড়িগ্রাম বিকেএসপির মোকাবেলা করবে।
বিজয়ী দলের শংকর ও শাওন একটি করে গোল করেন। বগুড়ার পক্ষে একটি গোল পরিশোধ করেন রনি।
মঙ্গলবার ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক ফাইনাল। মানিকগঞ্জ, গাইবান্ধা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, টাঙ্গাইল এবং বাগেরহাট প্রত্যেকেই নিজেদের মাঠে যথাক্রমে ঢাকা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, ঝিনাইদহ, গাজীপুর এবং খুলনার বিরুদ্ধে খেলবে।
কুড়িগ্রাম ভেন্যুর ফাইনাল ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে।
