আমি আশা করেছিলাম সৌরভকে অভিজ্ঞতার জন্যই দলে নেওয়া হবে ঃ ইনজামাম
পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক আসন্ন পাকিস্তান সফরে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ভারতীয় দলে অন্তভূক্ত হওয়া প্রসঙ্গে বলেন, আমি আশা করেছিলাম, ভারতীয় নির্বাচকরা সৌরভের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য দলে নেবেন।
ইনজামাম বলেন, “সৌরভ একজন অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী এবং গতবার পাকিস্তান সফরে তিনি সফলভাবে ভারতকে নেতৃত্ব দেন। আমি মনে করি ভারতীয় দল পূর্বের পাকিস্তান সফরে সৌরভের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই তাকে দলভুক্ত করেছে।”
তিনি আরও বলেন, “সৌরভ হচ্ছে সেই সব ক্রিকেটারদের মধ্যে একজন যিনি আমাদের বিরুদ্ধে প্রচুর খেলেছেন এবং ভারতীয় দলের অধিনায়কত্বও করছেন প্রচুর। আমি মনে করি মোহাম্মদ কাইফের বদলে তাকে দলে নেওয়া হয়েছে কারণ উভয় দেশের পারিপাশ্বিক অবস্থা অনেকটাই একই রকম।”
সৌরভ গাঙ্গুলী ভারতের পক্ষে ৮৬টি টেস্ট খেলে ৫,১৫০ রান করেছেন। তিনি গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতীয় দলকে নেতৃত্ব দেন।
ইনজামাম বলেন, “আমি মনেকরি ভারতীয় নির্বাচকরা সৌরভ গাঙ্গুলী, অতিরিক্ত উইকেটকিপার পার্থিব পাটেল এবং ফাস্ট বোলার জহির খানকে দলভুক্ত করে অভিজ্ঞতই বেশি প্রাধান্য দিয়েছেন।
৪৬ দিনের পাকিস্তান সফরে ভারতীয় দল তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
