২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী আচরণের অভিযোগ

সফরকারী দক্ষিণ আফ্রিকা দল আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে একটি অভিযোগ দায়ের করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অভিযোগে তারা উল্লেখ করে যে, সফরকারী দক্ষিণ আফ্রিকা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট খেলার সময় দর্শকরা কয়েকজন প্রোটিয়াস ক্রিকেটারকে বর্ণগত কারণে গালিগালাজ করেছে।

প্রোটিয়াস দল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, রোববার দর্শকরা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে এ্যাশওয়েল প্রিন্স, গারনেট ক্রুগার, শন পোলক, জাস্টিন কেম্প এবং মাখায়া এনটিনিকে সরাসরি বর্ণবাদী কটাক্ষ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

প্রোটিয়াস দল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারি ক্রিস ব্রাড এবং জন রুডসের কাছে অভিযোগ দায়ের করেন।

বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা দল মেলবোর্ন এবং সিডনিতে বাকি দু’টি টেস্ট ম্যাচে এ ধরনের অনাকাঙ্খিত বিষয় এড়ানোর জন্য কঠোর নিরাপত্তা দাবি করে।