বিজয় দিবস দাবা টুর্নামেন্টে ইডভিন্স’র শিরোপা জয়
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত দাবা প্রতিযোগীতায় শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ কেসি’র গ্রান্ড মাস্টার ইডভিন্স কেনজিস শিরোপা লাভ করেছেন।
ইডভিন্স কেনজিস ছয় দশমিক পাঁচ পয়েন্ট অর্জন করেন।
টুর্নামেন্টে রানার-আপ হন ডেসটিনি’র এফএম নাসির আহমেদ। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন বিমানের আইএম আবদুল্লাহ আল রাকিব এবং এফএম মেহেদী হাসান পরাগ। সকল খেলোয়াড় চার পয়েন্ট করে অর্জন করেন।
