বিশ্বকাপ ফুলবল উপলক্ষ্যে নির্মিত চলচ্চিত্রের মডেল মাইকেল বালাক
২০০৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জার্মান সরকার তাদের পর্যটন খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য সুপারমডেল হিডি ক্লাম ও সাবেক ফুটবল স্টার অলিভার রিয়ারহফসহ বেশ কয়েকজন তারকাকে দূত হিসেবে দায়িত্ব দিয়েছেন।
তারা সকলে মিলে জার্মানির পর্যটন শিল্পকে ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জার্মানির জনপ্রিয় ফুটবল ইভেন্ট তুলে ধরার জন্য চলচ্চিত্রে মডেল হিসেবে দেখা যাবে জার্মানির ফুটবল তারকা মাইকেল বালাককে।
