ইরানের বিরুদ্ধে আরেকটি পরাজয়ের আশংকায় বাংলাদেশ
এএফসি যুব চ্যাম্পিয়নশীপে ইরানের বিরুদ্ধে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেইসাথে এশিয়ার অন্যতম ফুটবল শক্তি ইরানের বিরুদ্ধে আরেকটি পরাজয়ের শংকা চেপে বসেছে বাংলাদেশ শিবিরে।
শক্তির বিচারে বাংলাদেশ অপেক্ষা বহুগুনে শক্তিশালী ইরানের বিরুদ্ধে কম গোল হজম করাই হবে আমাদের টার্গেট- শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশ দলে ম্যানেজার মহসিন। ২৩ নভেম্বর তেহরানে অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে ৫--০ গোলে হার মানে বাংলাদেশ।
হোম ম্যাচে বাংলাদেশ আরও খর্ব শক্তির দল নিয়ে লড়বে ইরানের বিরুদ্ধে। তেহরানে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না মিঠুন চৌধুরী এবং মামুন হোসেন। জাহিদ হোসেন এবং আরিফুল ইসলামের উপর রয়েছে এএফসির নিষেধাজ্ঞা আর নাসিরুল ইসলাম নাসির রয়েছেন ইনজুরিতে।
এতকিছুর পরও বাংলাদেশকে যথেষ্ট সমীহ করছেন প্রতিপক্ষ ইরানের যুব কমিটির প্রধান আহমেদ খোদাদাদ কাশী। তার মতে, কৌশলগত দিক থেকে বাংলাদেশ ভালো দল, পার্থক্যটা শারীরিক দিক থেকে।
ইরানের ব্রাজিলিয়ান কোচ আদিমার ফনসেকা নগুয়েরা জুনিয়র অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ে প্রচন্ড আশাবাদী।
৩৫ সদস্যের ইরানী দল শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে।
বাংলাদেশ দল: আরাফাত আলী রনি (অধিনায়ক), মাজহারুল ইসলাম (সহ অধিনায়ক), উত্তম বড়–য়া, আবুল কাশেম, এসএম রাজিব, ইমদাদুল হক মনি, আরিফুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুন হোসেন, আকরামুজ্জামান লিটন, নাসিরুল ইসলাম নাসির, মোমিনুল ইসলাম মামুন, আলী হোসেন, জাহিদ হোসেন, রাজন মিয়া, রনি ইসলাম, রবিন, আব্দুল বাতেন মজুমদার কমল, হিরক জোয়ার্দার, মিঠুন চৌধুরী।
কর্মকর্তা: আলহাজ্জ দস্তগীর চৌধুরী (দলনেতা), মোহসিন (ম্যানেজার), হাসানুজ্জামান খান বাবলু (কোচ), ডা. শেখ শাহিনুর হোসেন পারভেজ (চিকিৎসক)।
ইরান: সাঈদ আলী, ইয়াসা খলিলি আলাস্তি, আলী আমীরী, সামান আগা জামানী, হাসান ইউসুফী, মেহেরদাদ পুলাদী, শাহরাম গৌদজারী, আলীরেজা হাজিজি, মেহেদী চামানারা, মিলাদ জান্দিপুর, ফরহাদ আলখামিস, মোহাম্মদ আবেশক, হাসান নাজাফি, পেইমেন ইয়ারালি, মিলাদ হেইদারিফার, হামিদ জোকের, সিনা আশুরী, মোস্তফা ছাত্রাবগুন, মেহেরদাদ আজিজবন্দ, মাইসাম মোহাজের, মোহসেন ফোরুজেন, সাহাব ইয়াপি, আলী ওবায়দাভী, আতাবাক নামাজী, আরেফ সোরখেম এবং হোসেইন ঘানবারি।
কর্মকর্তা: আহমেদ খোদাদাদ কাশী (দলনেতা), আদিমার ফনসেকা নগুয়েরা জুনিয়র (প্রধান কোচ), ওয়েগনার বারতেল্লি (কোচ), জালাল বাশারজাদ (কোচ), মাহমুদ বিদারাইন (ম্যানেজার), আলী আরাবখাজালী (চিকিৎসক), মোহাম্মদ আলী (সাপ্লাইয়ার), আমীর হাউসাং (দোভাষী) এবং আমীর হামেদ (কর্মকর্তা)।
