২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ের খুব কাছাকাছি অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার জয় এখন সময়ের ব্যাপার মাত্র। উইন্ডিজ ১৮১ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 09:42 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

চতুর্থ দিন সকালে অসি লেগ-স্পিনার শেন ওয়ার্ন ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা এবং মারলন স্যামুয়েলের জুটি ভাঙ্গেন। এর আগে অভিজ্ঞ অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেট লি উভয়ই দু’টি করে উইকেট তুলে নেন।

লারা এবং স্যামুয়েল চমৎকারভাবে অসি ফাস্ট বোলারদের মোকবেলা করতে থাকেন এবং রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। কিন্তু বোলিং করতে এসেই জ্বলে ওঠেন বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্ন। লাঞ্চের আগে উইন্ডিজের স্কোর ছয় উইকেটে ১৮১ রান।

লারা ফর্মে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। ম্যাচের তৃতীয় দিনে তার ফুট ওয়ার্ক, বল মোকাবেলা করার ধরন দেখেই তা বুঝা যায়।

স্যামুয়েল হাঁটুর ইনজুরির কারণে মাঠে রানার নিয়ে নামেন। লারার সহচর্যে স্যামুয়েল দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। পঞ্চম উইকেট জুটিতে স্যামুয়েল এবং লারা মূল্যবান ৫৭ রান যোগ করেন।

ওয়ার্নের করা লেগ-স্ট্যাম্পের বাইরে দিয়ে যাওয়া একটি বল মারতে গিয়ে উইকেট কিপার গিলক্রিস্টের হাতে ধরা দেন। তবে আম্পায়ের সিদ্ধান্তে খুশি হতে পারেনি লারা। ব্যাক্তিগত ৪৫ রানে ফিরে যান তিনি।

লারার আউট হয়ে যাওয়ার পর অন্য এক স্যামুয়েলকে মাঠে দেখা যায়। শেন ওয়ার্ন এবং স্টুয়ার্ট ম্যাকগিল উভয় স্পিনারের বল তিনি স্বাাচ্ছন্দে খেলতে থাকেন। কিন্তু হঠাৎই ধৈর্যচ্যুতি ঘটে তার। ওয়ার্নের বলে শট লেগে দাঁড়ানো ব্রাড হগের হাতে ধরা দেন তিনি। আউট হওয়ার আগে ২৯ রান করেন।

মাঠে রয়েছে দিনেশ রামদিন এবং ডোয়াইন ব্রেভো। অসিদের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনও তারা পিছেয়ে আছে ৭৬ রান।

অভিজ্ঞ অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেট লি উভয়ই দু’টি করে উইকেট তুলে নেন।